
মানুষ কত সহজে জীবত্ব অতিক্রম করে মানবত্ব অর্জন করতে পারে এরপর মানবত্ব থেকে দেবত্ব ও দেবত্ব থেকে ঈশ্বরত্বে পৌঁছাতে পারে এবং শেষে ব্রহ্মানুভূতি লাভ করতে পারে – এই গূঢ় তত্ত্বটি সহজে বোঝান গুরু অবতার শ্রী শ্রী জ্ঞানেশ্বরদেব । তিনি বলেন – অন্তর হতে খারাপ যা কিছু দূর করে দাও তাহলেই সকল ভাল স্থান পাবে । সংসার শিক্ষার মন্দির । সংযম , ধৈর্য্য , নিষ্কাম কর্ম , সেবা ভাব সবই সংসার থেকে শেখা যায় এবং সংসারের মধ্যে থেকে ভগবৎ লাভ করা যায় । তবে এখানে এসে তার উপায়টি জেনে যাও । গুরু কে , গুরু কী , গুরু কোথায় , গুরুর প্রয়োজন কেন যেমন সহজ ভাবে বোঝান তেমনই শরীরতত্ত্ব , সংসারতত্ত্ব , নানা আধ্যাত্মিক তত্ত্বকে তিনি সহজে ব্যাখা করেন । কেমন করে ভক্তি লাভ করা যায় , প্রকৃত জ্ঞান কী , ত্যাগের মাহাত্ম্য কী – এই সকল দু প্রশ্নের উত্তর সহজ সাবলীল গল্পের মাধ্যমে জানান । সংসারের মধ্যে থেকে কেমন করে সুখ – শান্তি – আনন্দ লাভ করা যাবে , কেমনেই বা সংসারী মানুষ অভাবের মধ্যেও ভগবৎ লাভ করতে পারবে ভক্তদের মাঝে তার সহজ উপায়টি জানান । তাই দলে দলে ভক্তগণ তার কাছে আশ্রয় লাভের জন্য ছুটে আস্তে থাকেন ।